লোগো
বিভাগ

স্বাস্থ্য

সুস্থ জীবন ও পরিচর্যা

10 টি পোস্ট

ঘুমের অভাব শিশুর শেখার ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে?
স্বাস্থ্য
ঘুমের অভাব শিশুর শেখার ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে?

বাবা হওয়ার আগে আমি ভাবতাম শিশুদের ঘুম মানে শুধু বিশ্রাম। বাচ্চা ঘুমালে শান্ত থাকে, কম কান্না করে, এই পর্যন্তই। কিন্তু সন্তান বড় হতে শুরু করার পর বুঝলাম, ঘুম আসলে শিশুর শেখা, আচরণ, মনোযোগ, এমনকি মস্তিষ্কের বিকাশের সাথেও গভীরভাবে জড়িত। আমার চার বছরের ছেলে যখন রাতে ঠিকমতো ঘুমায় না, পরের দিন সেটা খুব স্পষ্ট বোঝা যায়। ছোট ছোট বিষয়েও রেগে যায়, মনোযোগ ধরে রাখতে পারে না, কখনো খেলতে খেলতেই বিরক্ত হয়ে পড়ে। আগে ভাবতাম হয়তো মুড খারাপ। পরে বুঝলাম, অনেক সময় সমস্যার মূল কারণ ঘুমের অভাব।

অতিথিদের ভিড়ে নবজাতকের স্বাস্থ্য সুরক্ষিত রাখবেন কীভাবে?
স্বাস্থ্য
অতিথিদের ভিড়ে নবজাতকের স্বাস্থ্য সুরক্ষিত রাখবেন কীভাবে?

যমজ ছেলে হওয়ার পর আমাদের বাসা যেন হঠাৎ করেই সবার আগ্রহের কেন্দ্র হয়ে গেল। আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশী, সবাই বাচ্চাদের একনজর দেখতে চাইতেন। কেউ মিষ্টি নিয়ে আসছেন, কেউ খেলনা, কেউ আবার শুধু আদর করতে। শুরুতে বিষয়টা আমাদের খুব ভালো লাগত। সত্যি বলতে, নতুন বাবা-মা হিসেবে সবার ভালোবাসা আর আনন্দ দেখে মন ভরে যেত।

শিশুর জন্য নিয়মিত ঘুমের অভ্যাস কীভাবে গড়ে তুলবেন?
স্বাস্থ্য
শিশুর জন্য নিয়মিত ঘুমের অভ্যাস কীভাবে গড়ে তুলবেন?

যমজ সন্তান হওয়ার পর আমি আর আমার স্ত্রী খুব দ্রুত একটা জিনিস বুঝে গিয়েছিলাম, শিশুকে বড় করার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ঘুম। রাতের পর রাত এমন গেছে, যখন একজন ঘুমালেই আরেকজন জেগে উঠত। একজনকে কোলে নিয়ে ঘুম পাড়াতে না পাড়াতেই অন্যজন কান্না শুরু করত। অনেক সময় মনে হতো, আমরা যেন পালা করে শুধু বাচ্চা সামলাচ্ছি, ঘুমানোর সুযোগই পাচ্ছি না।

কর্মজীবী মায়ের ক্লান্তি শিশুর মানসিকতায় কী প্রভাব ফেলে?
স্বাস্থ্য
কর্মজীবী মায়ের ক্লান্তি শিশুর মানসিকতায় কী প্রভাব ফেলে?

ফাহমিদা বেগম প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা গার্মেন্টসে কাজ করেন। বাসায় ফিরতে ফিরতে শরীর এতটাই ক্লান্ত হয়ে যায় যে অনেক দিন ছোট ছেলেটা কোলে উঠতে চাইলে তিনি বিরক্ত হয়ে বলেন, “একটু শান্তিতে থাকতে দাও তো!” কথাটা বলার পরেই তার খারাপ লাগে। কিন্তু তখন শরীর আর মাথা দুইটাই যেন কাজ করা বন্ধ করে দেয়।

ঘুম কম হলে শিশুর আচরণ যেভাবে বদলে যায়
স্বাস্থ্য
ঘুম কম হলে শিশুর আচরণ যেভাবে বদলে যায়

মা হওয়ার আগে আমি ভাবতাম, বাচ্চা ঘুমালে শুধু শরীর বিশ্রাম পায়। কিন্তু সন্তান হওয়ার পর বুঝেছি, ছোট শিশুর জন্য ঘুম শুধু বিশ্রাম না, এটা তার মেজাজ, আচরণ, শেখার ক্ষমতা, এমনকি আবেগ নিয়ন্ত্রণের-এর সাথেও গভীরভাবে জড়িত। আমার ছেলে যখন ছোট ছিল, তখন একটা জিনিস প্রায়ই খেয়াল করতাম। যেদিন দুপুরে ঠিকমতো ঘুম হতো না, সেদিন সন্ধ্যার পর থেকেই ওর আচরণ পুরো বদলে যেত। সামান্য কথায় কান্না, বেশি রাগ, খেতে না চাওয়া, কোলে লেগে থাকা, সব একসাথে শুরু হতো।

শিশুকে অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস থেকে দূরে রাখার উপায়
স্বাস্থ্য
শিশুকে অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস থেকে দূরে রাখার উপায়

আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা বাস্তবতা আছে। বাবা-মা সবসময় একদম স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করে দিতে পারেন না। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরি, স্ত্রীও সারাদিন দুই বাচ্চা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যায় তখন সহজ সমাধান হিসেবে বিস্কুট, চিপস বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার অনেক সময় হাতের কাছেই থাকে। কিন্তু শিশুদের অস্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্তি ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে...

টুইন বেবিদের ওভারল স্বাস্থ্য সচেতনতা
স্বাস্থ্য
টুইন বেবিদের ওভারল স্বাস্থ্য সচেতনতা

টুইনদের জিনিস আলাদা রাখা ভালো। যেমন ফিডিং বোতল, চুষনি, তোয়ালে, খাওয়ানোর কাপড়, চামচ- এগুলো একসঙ্গে ব্যবহার না করাই ভালো। খেলনা ভাগাভাগি করে ব্যবহার করা যেতে পারে, কিন্তু নিয়মিত পরিষ্কার করা দরকার। একজন অসুস্থ হলে তার...

মায়ের মানসিক চাপ কি গর্ভের শিশুও অনুভব করে?
স্বাস্থ্য
মায়ের মানসিক চাপ কি গর্ভের শিশুও অনুভব করে?

শাহ আলমের স্ত্রী এখন চার মাসের গর্ভবতী। কিন্তু এই সময়টাতে তার জীবনে খুব বেশি বিশ্রাম নেই। সকালে অন্যের বাসায় কাজ করতে যাওয়া, বাসায় ফিরে রান্না, তিন বছরের ছেলে রাফিকে সামলানো, সব মিলিয়ে শরীরের পাশাপাশি মনও প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। তার উপর আছে টাকার চিন্তা। নতুন বাচ্চা আসবে, খরচ বাড়বে, চিকিৎসা লাগবে, এসব ভাবতে ভাবতে মাঝে মাঝে সে চুপচাপ হয়ে যায়। রাতে ঠিকমতো ঘুমও হয় না। একদিন পাশের বাসার এক আপা তাকে বলছিলেন, “গর্ভাবস্থায় বেশি টেনশন নিও না, বাচ্চার উপর প্রভাব পড়ে।” কথাটা শুনে শাহ আলমের স্ত্রী ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, “তাহলে কি আমি চিন্তা করলেই বাচ্চার ক্ষতি হবে?”

Upper-Class পরিবারে শিশুদের Obesity বাড়ার কারণ
স্বাস্থ্য
Upper-Class পরিবারে শিশুদের Obesity বাড়ার কারণ

Upper-class পরিবারগুলোতে এখন খাবারের সহজলভ্যতা অনেক বেশি। ফুড ডেলিভারি, অতিরিক্ত প্রসেস করা স্ন্যাক, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, এসব খুব সহজেই প্রতিদিনের রুটিনের অংশ হয়ে যাচ্ছে। অনেক বাবা মা ভালোবেসেই বাচ্চার পছন্দের খাবার এনে দেন। আমরাও অনেক সময় ক্লান্ত দিনের শেষে সহজ সমাধান হিসেবে বাইরে থেকে খাবার অর্ডার করি। কিন্তু সমস্যা হলো...

ঘরের সাধারণ খাবার দিয়েও কিভাবে Balanced Nutrition বজায় রাখা যায়?
স্বাস্থ্য
ঘরের সাধারণ খাবার দিয়েও কিভাবে Balanced Nutrition বজায় রাখা যায়?

আরেকটা জিনিস আমি গুরুত্ব দিই। সেটি হলো প্রতিদিন অন্তত একটি রঙিন ফল। সবসময় তো আপেল বা দামি ফল কেনা সম্ভব হয় না। কিন্তু কলা, পেয়ারা, পেঁপে, আম, তরমুজ, আমড়া, আমলকী, কাঁঠাল, লিচু ইত্যাদি মৌসুম অনুযায়ী যেটা সাধ্যের মধ্যে থাকে সেটা রাখার চেষ্টা করি। পুষ্টি বিশেষজ্ঞরা বলেন, রঙিন ফল আর সবজিতে বিভিন্ন ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ এর জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা বড় পরিবর্তন করেছি সবজি নিয়ে। আমি চেষ্টা করি প্লেটের অন্তত অর্ধেক অংশ শাক-সবজি রাখতে। যেমন....